বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংকে ‘হেড অব ব্র্যান্ড’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে প্রয়োজন হবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫।
চাকরির বিবরণ—
পদের নাম: হেড অব ব্র্যান্ড
পদসংখ্যা: ০১
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীর মাস্টার্স ডিগ্রিসহ ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের GPA বা CGPA থাকলে আবেদনযোগ্য হবেন না। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সমমান সার্টিফিকেট থাকতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানিতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে Head/Deputy Head of Brand বা সমমানের পদে সফলভাবে কাজ করার প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুবিধা
আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
বয়সসীমা
৩১ অক্টোবর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।
আবেদনের নিয়ম
আবেদনপত্রে কাঙ্ক্ষিত পদের নাম উল্লেখ করে তাদের সিভি এবং প্রয়োজনীয় কাগজপত্র জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, পূবালী ব্যাংক পিএলসি, ২৬ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩০ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৬টা।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
পড়ুন- ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
দেখুন- ‘ঢাকা লকডাউন’ ঘিরে সর্বোচ্চ সতর্কতা, কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা |


