বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৫৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৬১২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এ যাবত মোট ৪৪ হাজার ৭৯৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৬০ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক চার শতাংশ নারী রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন