বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে এক হাজার ৪২ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন এবং ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ২০১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন ও রাজশাহী বিভাগে ৮২, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ৫ জন জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১০ জন পুরুষ ও ১০২ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৯ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৮


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন