বিজ্ঞাপন

ডিটিজি এক্সপোতে সফলভাবে অংশ নিল এয়ার কমপ্রেসার কোম্পানি সিজ এয়ার

বিটিএমএ আয়োজিত ১৯ তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনীতে প্রতিবারের মত এবারেও অংশ নিয়েছে চায়না-জামার্নি প্রযুক্তির ইন্ডাষ্ট্রিয়াল এয়ার কমপ্রেসার কোম্পানি সিজ এয়ার বিডি। সিজ এয়ার ব্রান্ডের এয়ার কমপ্রেসার ইতিমধ্যে সুনামের সাথে দেশের শিল্প-কারখানার ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে চলেছে বহুদিন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এ মেলা (২০-২৩) ফেব্রুয়ারি, ২০২৫ এ ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে ৬নং হলের ২১১নং স্টলে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের এয়ার কমপ্রেসার ও এয়ার ড্রায়ার জগতের অন্যতম তারকা ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান উপস্থিত থেকে ক্রেতা দর্শনার্থীদের সাথে মত বিনিময় করবেন। সেই সাথে থাকবেন কোম্পানির চাইনিজ প্রতিনিধি দল।

সিজ এয়ার বিডি যাত্রা শুরুর পর থেকেই উন্নত এবং আধুনিক ধাচের ক্রুটিহীন ডাবল স্টেজ এয়ার কমপ্রেসার ,সিঙ্গেল স্টেজ এয়ার কমপ্রেসার,অয়েল ফ্রি কমপ্রেসারসহ স্পেয়ার পার্টস সর্বাধিক সার্ভিস এর নিশ্চয়তাদিয়ে ব্যবসা করে আসছে। এর পেছনে কারণ হল প্রতিষ্ঠানটির রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার অত্যন্ত উন্নত ও গবেষণা নির্ভর।

সিজ এয়ার বিডির চেয়ারম্যান সৌদিয়া সিমি শ্রাবনী বলেন, আমাদের ইঞ্জিন ব্যবহারকারীর তালিকায় আছে- টেক্সটাইল,গার্মেন্টস ,নিটিং,ডাইং,ওভেন,ব্রাশ, ক্যাবল, নিডেল বেড পার্টস, নিডেল জ্যাক, প্লাস্টিক পার্টসসহ বিভিন্ন প্রকার বিভিন্ন ফ্যাক্টরী।

তিনি আরও বলেন, উক্ত ব্রান্ডের ইঞ্জিনের কোয়ালিটি ও ডিজাইন আন্তর্জাতিক ,গুনগতমানের হওয়ায় ব্যবহার কারীরা সন্তুষ্ট। আমরা দেখেছি এটা বিদ্যুত সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের আগ্রহ অনেকবেশী।

এনএ/

দেখুন: ‘এ সরকারের অধীনে আর ভোটে অংশ নেবো না’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন