০৯/০২/২০২৬, ৫:২৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
০৯/০২/২০২৬, ৫:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছি’

বলিউডের কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সিনেমার পর্দার চেয়ে ব্যক্তিগত জীবন আর ঠোঁটকাটা স্বভাবের কারণেই বছরজুড়ে আলোচনায় থাকেন তিনি। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং লাজুক এক প্রেম কাহিনী নিয়ে নেটদুনিয়ায় চর্চায় এই অভিনেত্রী। অভিনেতা অক্ষয় খান্নার প্রতি নিজের দুর্বলতা ও প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন কঙ্গনা।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছিল কয়েক বছর আগে নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টক-শো ‘কফি উইথ করণ’-এ। সেখানে অনিল কাপুর এবং সঞ্জয় দত্তের সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কঙ্গনা। অনুষ্ঠানের এক পর্যায়ে করণ জোহর কঙ্গনাকে প্রশ্ন করেন, বলিউডে এমন কেউ আছেন কি যার সঙ্গে তিনি ফ্লার্ট করেছেন?

কঙ্গনা সরাসরি অক্ষয় খান্নার নাম নেন। কঙ্গনার এমন উত্তরে উপস্থিত অনিল কাপুর ও সঞ্জয় দত্ত রীতিমতো অবাক হয়ে যান। নিজের ভালোলাগার কথা জানিয়ে কঙ্গনা বলেন, ‘আমি আগেও অক্ষয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দেওয়ারও চেষ্টা করেছি।’ 

‘এমনকী তার সঙ্গে ফ্লার্টও করেছি। কিন্তু তিনি কখনও আমার সঙ্গে কথা বলেননি। শুধু তাই নয়, অক্ষয় আসলে কারও সঙ্গেই তেমন একটা কথা বলেন না।’

কঙ্গনা যে অক্ষয়কে কাছে পাওয়ার চেষ্টা করলেও তা বাস্তবে রূপ নেয়নি কোনোদিনই। তবে অভিনেতার ব্যক্তিত্ব যে তাকে দারুণভাবে টানে, সেটি বুক ফুলিয়েই জানিয়েছেন। এদিকে ২০২৫ সালটি ছিল এই অভিনেতার ক্যারিয়ারের অন্যতম ব্লকবাস্টার বছর। 

তার অভিনীত ‘ছাওয়া’ এবং ‘ধুরন্ধর’ ছবি দুটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। এরই মধ্যে ‘ধুরন্ধর’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানে অক্ষয়ের নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নতুন করে এই ‘ধুরন্ধর’ অভিনেতার প্রতি দর্শকদের মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে। 

পড়ুন:নিউ ইয়র্কে বিপজ্জনক মাত্রায় নামবে ঠাণ্ডা, সতর্কতা জারি

দেখুন:সরকারিভাবে মালয়েশিয়া গেলেন ৩০ কর্মী, চাহিদা দশ হাজার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন