২৭/০২/২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে লক্ষ্মীপুরে ৮ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

লক্ষ্মীপুরের পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৮টি দোকান। মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ব্যবসায়ীরা জানান, ভোরের দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব হয়েছে। আগুনের ভয়াবহতা বেশি ছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এ ঘটনায় তদন্তপূর্বক ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পড়ুন: লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ জন হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ সেপ্টেম্বর

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন