২৫/০২/২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার ২

আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হতে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ০২ (দুই) জনকে গ্রেফতার করেছে উত্তরা আর্মি ক্যাম্প।

আজ ০৩ জুন ২০২৫ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হতে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য ০২ (দুই) জনকে হাতেনাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন শ্রী মাধব (৩৮) হাজী ট্রাভেলস এবং মোঃ কামরুল ইসলাম (৩০) লাবিবা ক্লাসিক।

বিজ্ঞাপন


দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ জুন ২০২৫ তারিখ ১৬.৪৫-১৮.৫৫ ঘটিকা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতারকৃত দুই জনকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : ঈদুল আযহায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন