০২/০৩/২০২৬, ১৭:৩০ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৭:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অত্যাচার, প্রতারণা ও সম্পত্তি বঞ্চনার অভিযোগে বড় ভাইয়ের বিরুদ্ধে দিনাজপুরে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোঃ আলাল উদ্দীন মজুমদার নামে এক প্রবাসী অভিযোগ করেছেন, তার আপন বড় ভাই ও কারেন্ট হাট কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন মজুমদার তাকে বছরের পর বছর নানা কৌশলে প্রতারণা, নির্যাতন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মোঃ আলাল উদ্দীন জানান, ২০০৪ সালের ২৩ ডিসেম্বর পরিবারের চাপে তিনি বিদেশে যান। প্রবাসে গিয়ে নানা প্রতিকূলতার মধ্যে পড়লেও একসময় স্বাবলম্বী হন। তখন তার বড় ভাই ও ভাবী তার প্রতি অতিরিক্ত আগ্রহ দেখিয়ে টাকা নিতে শুরু করেন। পাকা বাড়ি, বিয়ের প্রতিশ্রুতি ও ফার্নিচারের কথা বলে দীর্ঘ বছর অর্থ আদায় করেন। কিন্তু বাস্তবে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বিয়ের নামে প্রতারণা করে তার প্রায় ৩০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি ফ্যামিলি সাপোর্ট ভিসা হারিয়ে ফের সাউথ আফ্রিকায় আশ্রয় নেই। পরবর্তীতে দেশে ফিরে দেখি, বড় ভাই জবাবদিহির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার অভিযোগ নস্যাৎ করতে চায়।

তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ৩ জানুয়ারি ৪ লাখ টাকার বিনিময়ে আপোষনামা হলেও এখনো পৈত্রিক সম্পত্তি ভাগ-বণ্টন হয়নি। বরং সেই সময়ের পর থেকে আবারো অত্যাচার শুরু হয়। ছোট ভাই মোঃ জাকারিয়া তার ঘরে ঢুকে হামলা চালায় এবং ২৪ জানুয়ারি মারধর করে। ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি তার ক্ষয়ক্ষতির একটি তালিকাও দেন তিনি গরুর ফার্ম বিক্রি করে টাকা আত্মসাৎ
,মাছের খামার ধ্বংস,বিদেশে চাকরি হারানো,ফলন্ত গাছ কেটে আত্মসাৎ,বিষ মিশিয়ে ফাঁসানোর চেষ্টা
বর্তমানে তিনি ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে নিরাপত্তাহীন ও মানবেতর জীবন যাপন করছেন বলে জানান। তিনি পৈত্রিক সম্পত্তির সুষ্ঠু বণ্টন, অতীত ক্ষতির ক্ষতিপূরণ ও তার কর্মসংস্থানের ব্যবস্থা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পড়ুন: দিনাজপুরে শহীদ আবু সাঈদ-মুগ্ধ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

দেখুন: ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দেশে নতুন দিগন্ত উন্মোচিত হবে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন