১২/০২/২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৫:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অনলাইন প্রতারণা ও মোবাইল চুরি দমনে ১১৯টি ফোন ও নগদ টাকা উদ্ধার করলো পুলিশ

অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে গঠিত ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে। জেলার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ফোন ও টাকা হস্তান্তর করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ উপস্থিত থেকে নিজ হাতে ভুক্তভোগীদের মাঝে এগুলো তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাশেম এবং সাইবার ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো আধুনিক প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার করা হয়। এছাড়া অনলাইন প্রতারণার মাধ্যমে এমএফএস ব্যবস্থায় হাতিয়ে নেওয়া টাকাও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়।

এছাড়া সাইবার সেল ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহার করে সাইবার বুলিংয়ের শিকার ২৬ জন ভুক্তভোগীকে দ্রুত সহায়তা প্রদান করে। একইসঙ্গে নিখোঁজ ১২ জন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় তারা।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “সাইবার অপরাধ একটি নীরব ও ভয়ঙ্কর অপরাধ। এটি দমন করতে হলে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ প্রয়োজন। সাইবার সেল এরই মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।”

পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান, অনেকে আশাও ছেড়ে দিয়েছিলেন হারানো ফোন বা টাকা ফেরত পাবেন না ভেবে। কিন্তু পুলিশ তাদের পাশে দাঁড়িয়েছে এবং সম্পদ ফেরত দিয়ে আস্থা ফিরিয়ে এনেছে।

পড়ুন: ২০২৪ সালের ‘লাল কাপড় প্রতিবাদ’ স্মরণে সচেতন ছাত্র-ছাত্রীদের আবেগঘন প্রতিক্রিয়া

দেখুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন