26.5 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অনশনের ৩য় দিনে দুর্বল হয়ে পড়েছেন কুয়েটের ২৭ ছাত্র

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ২৭ জন শিক্ষার্থী। আজ বুধবার অনশনের তৃতীয় দিনে পৌঁছলেও শিক্ষার্থীরা অনড় অবস্থানে রয়েছেন। তীব্র গরমে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারা। ইতোমধ্যে চারজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে দুজনকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত একটি তদন্ত কমিটির তিন সদস্যের দল আজ কুয়েট ক্যাম্পাসে পৌঁছানোর কথা রয়েছে। কমিটির আহ্বায়ক ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, সদস্য সচিব শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। কমিটি পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা এবং সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের হামলার শিকার হন, কিন্তু কুয়েট প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। প্রশাসনের দায়সারা মামলা ও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষুব্ধ। উপরন্তু, আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয় এবং ২২ জনের বিরুদ্ধে বহিরাগত একজনের দায়ের করা মামলাও রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা উপাচার্যের কাছে বারবার দাবি জানালেও কোনো ইতিবাচক সাড়া পাননি। এমনকি ক্যাম্পাসে অবস্থান করে হলে ঢোকার অনুমতি না পাওয়ায় গত ১৫ এপ্রিল তারা তালা ভেঙে হলে প্রবেশ করেন। হলে প্রবেশের পরও খাবার, পানি এবং ইন্টারনেট সংযোগ না পাওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হন।

আসছে ইউজিসির টিম
এদিকে কুয়েটের উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার ইউজিসি ৩ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, সদস্য সচিব শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং কমিটির সদস্য ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। কমিটির সদস্যদের আজ বুধবার কুয়েট ক্যাম্পাসে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ, সব পক্ষের সঙ্গে আলোচনা ও সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।

খুলনার ২ স্থানে ব্লকেড আজ
উপাচার্যের অপসারণের দাবিতে আজ বুধবার সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে ব্লকেড কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই স্থানে সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি রয়েছে দি রেড জুলাই খুলনা জেলা শাখা। একই স্থানে মানববন্ধনের কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ খুলনা মহানগর শাখা।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং দুপুর ২টায় জিরো পয়েন্ট এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন।

পড়ুন: দুর্বল তদন্ত ও অপেশাদার প্রসিকিউশন ন্যায়বিচারের অন্তরায়

দেখুন: কোন বয়সী পুরুষের প্রতি দুর্বল থাকে নারী? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন