32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অনির্দিষ্টকালের জন্য কাতারে সব ধরনের ফুটবল স্থগিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক হামলা চালিয়েছে ইরানে। তার পাল্টা জবাবও দিচ্ছে ইরান। যার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় সব ধরনের টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।

বিজ্ঞাপন

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন সেই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে তা নিশ্চিত নয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্থগিতাদেশ ঘোষণার সময় কাতার সরাসরি হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে, প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথা সময়ে জানানো হবে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) গত ১ মার্চ এক বিবৃতিতে জানায়, ‘কাতার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার ফুটবল ম্যাচ এবং টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে।’

পড়ুন: ৩ জেলায় ভোটে কারচুপির অভিযোগে মামলা, শুনানি আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন