তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ ইং অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। ছবিটির নির্মাতা ও প্রযোজক লাবিব নাজমুছ ছাকিব এবং চিত্রগ্রাহক আহমেদ হিমু।
মায়ের ডাক-এর আহ্ববায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম; হুম্মাম কাদের চৌধুরী এমপি, আনিসুর রহমান খোকন তালুকদার এমপি এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরপ্রধানগণ এবং গুম হওয়া পরিবারের সদস্যগণ সহ বিভিন্ন পেশাজীবি ও চলচ্চিত্র ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্মাতা লাবিব বলেন, গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এ চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি মায়ের ডাক-এর অনুষ্ঠানে আসলে আবেগ ধরে রাখতে পারি না। মায়ের ডাক-এর চলচ্চিত্র নির্মিত হচ্ছে এটা ভালো দিক। আমরা চাই এ চলচ্চিত্রে গুম-এর সত্যিকার ইতিহাসটা উঠে আসুক।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমি নিজেও গুম ছিলাম। তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্র অনুদান করছে এটা ভালো দিক।
পড়ুন : চলচ্চিত্রের ‘পিচ’ নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখির কর্মশালা


