১৮/০২/২০২৬, ২০:৩২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং অনুষ্ঠিত

হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে এ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক কিক-অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে আত্ম-সহায়তা কর্মসূচি’র আয়োজনে এ মিটিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন এসএইচপির নির্বাহী পরিচালক হাসনে আরা হক।

অনুষ্ঠানে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার দাবি জানান। তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে বৈষম্য দূর করতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাকিল সরোয়ার, প্রকল্প সমন্বয়ক বিপ্লব রায়, রাজনীতিবিদ জাকির হোসেন, প্রকল্পের একাউটেন্টে কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ, প্রকল্প কর্মকর্তা রবিন চাক, সাংবাদিক ইমরান সিকদার সালাউদ্দিন, শাওন খান, মুসফিক সৌরভ, সৈয়দ মেহেদী হাসান, ফসিউল ইসলাম বাচ্চু, অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএইচপি’র প্রোজেক্ট ম্যানেজার মর্তুজা জুয়েল। এছাড়া হিজড়া প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতা, মানবধিকার কর্মী, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আত্ম-সহায়তা কর্মসূচি প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেড এর সহায়তায় এবং ARTICLE 19-এর তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এনএ/

দেখুন: কিশোরগঞ্জে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন