বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: শেষের নাটকীয়তায় সেমিফাইনালে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। এদিন হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই দল। তবে শেষ মুহূর্তের গোলের নাটকীয়তায় সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে মরক্কোকে ২–১ গোলে হারিয়েছে সেলেসাওরা। এ ম্যাচে ব্রাজিলের নায়ক ওয়েন্ডেসন সান্তোস ডেল। তার জোড়া গোলেই সেমিফাইনালের টিকিট পায় গত আসরের রানার্স আপ ব্রাজিল।

এদিন ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডেলের দ্রুতগতির আক্রমণে গোল করে দলকে লিড এনে দেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় মরক্কো। জিয়াদ বাহা স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণে আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে।

তবে নির্ধারিত ৯০ মিনিটে আর গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আবারও নায়ক ডেল। তার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিএআর চেক শেষে রেফারি গোল নিশ্চিত করতেই বাজে শেষ বাঁশি, সেলেসাওদের উৎসব শুরু হয় ২–১ ব্যবধানের জয়ে।

পড়ুন: ১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন