বিজ্ঞাপন

অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা পেলেন এক লাখ টাকা ও ক্রীড়াকার্ড

৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সকালে ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনা সভা হয়। তারপর জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের সংবর্ধনা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সাফ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। ২৩ ফুটবলারকে লাখ টাকার চেকের পাশাপাশি ক্রীড়া ভাতা কার্ডও দিয়েছে। অবশ্য এই কার্ড পেলেও প্রতি মাসে ভাতা পাবেন না তারা। তরুণ ফুটবলারদের উজ্জ্বীবিত করতে আজ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এই ফুটবলাররা যখন সিনিয়র দলে থাকবেন বা খেলবেন তখন তারা এর আওতায় আসবেন।

বাংলাদেশ অ-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘বাফুফে সভাপতি আমাদের অনেক সুবিধা দিয়েছেন, ফাইভ স্টার হোটেলে রেখেছেন। আমরা স্যারের কাছ থেকে আরও কিছু প্রত্যাশা করি। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের পুরস্কৃত করেছেন। আমরা খুশি হয়েছি। আমাদের সকল খেলোয়াড়ের ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হাতে ট্রফি তুলে দেয়ার।’

বাংলাদেশ অ-২০ দলের অধিনায়কের দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে। গোলরক্ষক মাহিন একটা কথা বলেছেন, ‘পাইপলাইন সমৃদ্ধ করতে হবে।’ এজন্য ফেডারেশনসহ সকলকে কাজ করতে হবে যেন আরও মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সাফজয়ী দলের ফুটবলার ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করেন। এছাড়া ২৩ জন ফুটবলারকে দেয়া হয় বিশেষ ক্রীড়া ভাতা কার্ড।

যদিও এই কার্ডধারীরা এখনই মাসিক ভাতা পাবেন না, তবে ভবিষ্যতে সিনিয়র দলে খেলার সুযোগ পেলে তারা ভাতার আওতায় আসবেন। পাশাপাশি ক্রীড়া কার্ডের মাধ্যমে হাসপাতাল সেবা, ট্রেন টিকিটসহ বিভিন্ন সামাজিক সুবিধা চালু হলে এই ফুটবলাররা তা ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীতে র‍্যালী অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন