২৮/০২/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অনৈতিক কাজের অভিযোগে আটক ব্যবসায়ীকে ছেড়ে দিলো পুলিশ

নাটোরের বড়াইগ্রামে মমিন গাজী নামে এক ব্যবসায়ীকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তিনি একটি অটো রাইস মিলের স্বত্বাধিকারী।

উপজেলার এক ব্যবসায়ী জানান, ভুক্তভোগী মেয়েটি তাঁর মামাতো বোনের মেয়ে। তাঁর বাবার বাড়ি লালপুর উপজেলায়। বিয়ে হয়েছিল বগুড়ায়। শুক্রবার তাঁর স্বামী তাঁকে মারধর করে। খবর পেয়ে তিনি গিয়ে রাত ১২টার দিকে তাঁকে নিয়ে আসেন। রাতে মেয়েটির বাড়ি যাওয়ার যানবাহন না থাকায় তাঁকে বন্ধু মমিনের বাড়িতে রেখে আসেন। সকালে জানতে পারেন, ভাগনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ তাঁকে আটক করেছে। আর ভাগনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

ব্যবসায়ী আরও বলেন, ভাগনির কাছে গিয়ে জানতে পারেন, তিনি রেখে আসার পর মমিন গাজী নেশা করে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে সে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ডলি রানী বলেন, ভোরে পুলিশ মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। থানায় মামলা না হওয়ায় ধর্ষণ বা ধর্ষণচেষ্টার কোনো পরীক্ষা আমরা করতে পারিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মমিন গাজীর মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তিনি বাড়িতে না থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মমিন গাজীকে আটক করা হয়েছিল। কিন্তু কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: নাটোরে নদীতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

দেখুন: ১ হাজার টাকায় নাটোর ঘুরোঘুরি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন