২৭/০২/২০২৬, ১৯:১৩ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অনৈতিক সুবিধায় একতরফা রায়, আপিল অফিসারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

জামালপুরে জোনাল সেটেলমেন্ট অফিসের এক আপিল কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ করে প্রতিপক্ষের পক্ষে একতরফা রায় প্রদানের অভিযোগ তুলে সাংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাছেন আলীর পরিবার।

বিজ্ঞাপন

বুধবার শহরের তমালতলায় একটি স্থানীয় ক্লাবে আয়োজিত এই সাংবাদ সম্মেলনে হাছেন আলীর ওয়ারিশ লুৎফর রহমান তাহের লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, জামালপুর পৌর শহরের দেউরপাড় মৌজায় অবস্থিত তাদের পৈত্রিক সম্পত্তি—বিআরএস-এর ৫টি খতিয়ানের মোট ৪৮ শতাংশ জমি নিয়ে জোনাল সেটেলমেন্ট অফিসে ৩১ ধারা অনুযায়ী তারা আপিল করেন।

লুৎফর রহমানের অভিযোগ, আপিলটি নিষ্পত্তির সময় দায়িত্বপ্রাপ্ত আপিল অফিসার রেজাউল করিম তাদের প্রতিপক্ষ রফিকুল ইসলাম উজ্জলের কাছ থেকে ‘অনৈতিক সুবিধা’ গ্রহণ করে সম্পূর্ণ একতরফাভাবে রায় দেন। তিনি দাবি করেন, দখলে থাকা ও পৈত্রিকভাবে প্রাপ্ত তাদের নিজস্ব জমি অন্যায়ভাবে রফিকুল ইসলামের নামে লিখে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভুক্তভোগী পরিবার জানায়, রায় পরিবর্তনের ক্ষেত্রে তারা আইনি প্রক্রিয়া অনুসরণ করছেন এবং ন্যায়বিচার প্রত্যাশা করছেন। একইসঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আপিল অফিসার রেজাউল করিমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তাঁরা।

সাংবাদ সম্মেলনে হাছেন আলীর পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পড়ুন: মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন