20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের সময়দক্ষিণাঞ্চলে নৌ পথে যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নতি হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দক্ষিণাঞ্চলে নৌ পথে যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়া জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। সম্প্রতি জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণের লক্ষ্যে আজ দুপুরে ভোলার ইলিশা ফেরীঘাটে ঢাকা-ভোলাগামী একটি লঞ্চ থেকে নামার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় তিনি ভোলা-ঢাকা ফেরী চালু করার বিষয়ে সাংবাদিকদের বলেন,বর্তমানে ফেরীর অনেক সংকট চলছে।এরপরেও জরুরী প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন রুটে ফেরী দেয়া হচ্ছে।ফেরী পর্যাপ্ত থাকলে দিতে সমস্যা নেই বলে জানান তিনি।

এসময় উপদেষ্টা দক্ষিনাঞ্চলে ঘরফেরা মানুষের নিরাপদে নৌ পথে যাতায়াত প্রসঙ্গে বলেন, গত ঈদের মতো এবারো এ ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরবে। গত ঈদে যেহেতু কোনো সমস্যা হয় নি এ ঈদেও হবে না বলে এমনটাই আশা করছেন তিনি।

তিনি আরো বলেন,সম্প্রতি ভোলার দক্ষিণের কয়েকটি চরাঞ্চলে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কিছু অসহায় পরিবারকে সরকারের পক্ষ থেকে ত্রান সামগ্রী দিয়ে পাশে দাঁড়ানোর জন্যই তার ভোলায় আসা।

বক্তব্য শেষে তিনি চরফ্যাশন ও মনপুরা উপজেলার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫৪ কেজির‘মণে’ জিম্মি আমচাষিরা

দেখুন: তেল কম দেওয়ায় সোহরাব পাম্পকে ১ লাখ টাকা জরিমানা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন