০২/০৩/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব : সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। বিকেল ৩টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। ইন্টেরিম গভর্মেন্ট ফরম (অন্তর্বর্তী সরকার) করবো। আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবো।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে।সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন।

দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন।

মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

তিনি সবার সাহায্য কামনা করেন। এ সময় তার ওপর আস্থা রাখতে বলেন জনগণকে।

সেনা প্রধান বলেন, প্রতিটি হত্যার বিচার হবে। তিনি সবাইকে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন