32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না হাইকোর্ট

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন।

পর্যবেক্ষণে আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও একে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রিটকারী আইনজীবী এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।

বিচার ব্যবস্থাভারত মিথ্যা মামলার ফাঁদ থেকে পরিত্রাণ নেই

এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে শপথ নেয়া চ্যালেঞ্জ করে রিট করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ। সোমবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের তিন দিনের মাথায় (৮ আগস্ট) নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় ড. ইউনূস ও তার উপদেষ্টারা। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। ওইদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি পক্ষে মত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে

এনএ/

আরও পড়ুন: ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার’

দেখুন: সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে না: হাইকোর্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন