২১/০২/২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অন্য নির্বাচনি আসনে তিন ইউনিয়ন, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিন ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে যুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিক্ষোভ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এতে করে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

এসময় আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পায়তারা করা হচ্ছে। তারা বলেন, এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবী করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন পরিষদকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। ভৌগোলিক ভাবে ইউনিয়ন গুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।

এসময় বক্তব্য রাখেন, দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট ইমাম হোসেন, উপজেলা বিএনপির নেতা ডাঃ রফিকুল ইসলাম, রাস্টু সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান লিটন মুন্সি, হেফাজতে ইসলাম নেতা মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আফজাল হোসেন, জামায়াতে ইসলামী নেতা মোজ্জামেল হক, মোঃ শিহাব উদ্দিনসহ দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি সহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ আগস্ট বুধবার এ খসড়া তালিকার গেজেট প্রকাশ করল ইসি। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানো যাবে। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের বিজ্ঞানাগারে আগুন, হুড়াহুড়িতে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন