বিজ্ঞাপন

অপব্যাখ্যা আর বেহেশতের প্রতিশ্রুতি দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে একটি দল : এ্যানী

একটি ইসলামী রাজনৈতিক দল অপপ্রচারে নেমেছে এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, তারা এখন এমন অপব্যাখ্যা দিচ্ছে যে বেহেশতের সার্টিফিকেটও বিলিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা করে আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে একটি সুন্দর দেশ ও সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর মহিলা দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত হচ্ছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আপনারা এবং আপনাদের পরিবার বিএনপির পাশে ছিলেন, আছেন, এবং থাকবেন- এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

লক্ষ্মীপুর পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তার রুমির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এসময় পৌর ও জেলা মহিলা দলসহ বিএনপির স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদ ও ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন