১৭/০২/২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৭/০২/২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক ৮ মন্ত্রীসহ ১৩ আসামিকে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৮ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিলো।

বিজ্ঞাপন

যাদের হাজির করা হয়েছে তারা হলেন, সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে অসুস্থ থাকায় ড. আব্দুর রাজ্জাককে আনা হয়নি বলে জানা গেছে। 

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় তাদেরকে প্রিজন ভ্যানে করে আনা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো।

এর আগে, তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে হাজির করার আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

লাইভ দেখুনঃ অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক ৮ মন্ত্রীসহ ১৩ আসামিকে

দেখুন গণ*হ*ত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

আরও হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা আইজিপির কাছে

আরও ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন