বিজ্ঞাপন

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, ব্রাহ্মণবাড়িয়ায় ‘কাচ্চি ভাই’কে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জেলা শহরের পাইকপাড়া শাখায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানে দেখা যায় কাচ্ছি ভাই নামক রেস্টুরেন্টে ড্রেস কোড ছিল না এবং হাতে গ্লাভস বিহীন খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া স্টোর রুমে খাদ্য প্রস্তুতসহ স্বাস্থ্যসম্মত উপায়ে যথাযথভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল না। এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ ঘটানো হবে।

পড়ুন: কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

দেখুন: অনাহারে দিন কাটাচ্ছে হাতিয়ার অসংখ্য পরিবার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন