বিজ্ঞাপন

অপহরণের শিকার বোয়ালখালী যুবদল নেতা আহতাবস্থায় উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যুবদল নেতা ও পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সালাম ছোটন আহত অবস্থায় উদ্ধার হয়েছে।স্বজনদের হত্যার উদ্দেশ্য সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে জানান।
এর আগে তার দেওয়া ফেসবুক পোস্টে ফেইক আইডি দিয়ে তাকে হত্যা করার হুমকি দেয়।

বিজ্ঞাপন

আহত অবস্থায় উদ্ধার হওয়া আবদুস সালাম ছোটন জানান, রোববার (০৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম নগরী হতে বোয়ালখালী ফিরছিলেন তিনি। কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে রেল অতিক্রমকালে গাড়ির জন্য অপেক্ষা করার সময় ৪/৫জন সন্ত্রাসী তাকে ছদ্মবেশে সিএনজিতে জোরপূর্বক তুলে চোখমুখ বেঁধে ফেলে,যাতে চিৎকার করতে না পারে।গাড়িতে তুলে তার ফোন কেড়ে নেয়।রেল চলে গেলে তারা গাড়ি ঘুরিয়ে হাটহাজারী বড়দিঘীর পাড় এলাকায় নিয়ে যান।পথিমধ্য তাকে বিএনপির পক্ষে লেখালেখির দায়ে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। যা এতদিন বিভিন্ন আইডি হতে জামায়াত শিবিরের নেতাকর্মী পরিচয় দিয়ে আবদুস সালাম ছোটনকে উদ্দেশ্য করে দেওয়া বিভিন্ন হুমকি ধমকি ও গালিগালাজের মতই বলে মন্তব্য করেন আবদুস সালাম ছোটন।
সে বলে অপহরণকারীরা তাকে চোখ বেঁধে হাটহাজারীর দরবার দিঘি এলাকার একটি পরিত্যক্ত খামারে নিয়ে যায়।এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে প্রচন্ডভাবে জখম করে।একপর্যায়ে ফোনে তাদেরকে গুলি করার কথা শুনেন তিনি।তবে হঠাৎ টহল পুলিশের গাড়ি দেখে অপহরণকারীরা তাকে আহতাবস্থায় ফেলে চলে যায়।পরে পুলিশের সহায়তায় সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নেয়।সেখানে ছোটনের স্বজনরা এলে চান্দগাঁও থানায় নিয়ে গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।

পড়ুন:সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন