‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অভিযানে টাঙ্গাইলে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আজিজুল হক, কাজী মশিউর রহমান ওয়ালেছা, আলম মিয়া, জীবন মনি ঋষি, হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, আব্দুল বাছেদ মন্ডল, হারুন অর রশিদ, সোহেল রানা, শাকিল খান এবং রাজু আহম্মেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বিভিন্ন থানায় সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত মামলা দায়ের রয়েছে।গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো প্রস্ততি চলছে।
পড়ুন- কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ
দেখুন- গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে দুদকের অভিযান


