০৯/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় আরো গ্রেপ্তার ১৮ জন

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অভিযান চালিয়ে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন


বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ হৃদয় (৩৪), সাকিব রহমান খান (২৬), আব্দুর রহিম (৫০),
জাহাঙ্গীর হোসেন টিপু (৩৯), তানভীর আহমেদ বিপ্লব (৩৯), দিপু ভাস্কর (৩৫), মোঃ আরিফ (৩২), নজরুল ইসলাম (৪৮), আব্বাস আলী (৫৪), শাহজাহান মিয়া (৫৪), লাল মিয়া (৫৫), সালেম আল বাহার স্বচ্ছ (২৯), আলী (৩২), আব্দুল জলিল (৪৩), শামীম মিয়া, আজহার আলী (৪৫), মোহাম্মদ সাহেব আলী (৪৪) এবং শিপন হোসেন (৪২)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামীরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখিপুর, ধনবাড়ী, কালিহাতী, ভূঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার সন্দিগ্ধ আসামী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

পড়ুন- ধামরাইয়ে নির্মাণাধীন বিদ্যালয়ের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দেখুন- কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন