২০/০২/২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪ জন

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর অভিযানে টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন


শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ বিপ্লব মিয়া, আশুতোষ কুমার সাহা, করিম মিয়া, কবির হোসেন, সুমন খান, শফিক তালুকদার, মোঃ শাকিল, হেলাল উদ্দিন, নওজেস আলী, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, আব্দুল খালেক, আমিনুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা নাগরপুর, মির্জাপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ী, কালিহাতী, ভূঞাপুর, মধুপুর, বাসাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামী। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ করা রয়েছে।

পড়ুন- কুমিল্লায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দেখুন- ওসমান হাদিকে হ/ত্যা/র প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন