১১/০২/২০২৬, ১৬:২০ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৫৮৫

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও ৫৮৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

ইনামুল হক সাগর বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি এলজি একটি, একটি ম্যাগজিন, গুলি ১০ রাউন্ড, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ তিনটি, লোহার দা একটি ও ছয়টি চাকু, ছোরা ও সুইচ গিয়ার উদ্ধার হয়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান। মূলত ‘ডেভিল হান্ট’ অর্থ ‘শয়তান শিকার’ করা, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এটি দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

এনএ/

দেখুন: অপারেশন ডেভিল হান্ট: পুরুষ শূণ্য ধীরাশ্রম, গ্রে*প্তার ৮৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন