বিজ্ঞাপন

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় একটি পিস্তল, একটি এলজি ও একটি কার্তুজ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোরে যৌথবাহিনী বাহারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবুল হোসেন বাহার (৪৫) বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই এলাকার আবদুল হামিদ চৌকিদার বাড়ির নুর মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, বিষয়টি মনে হচ্ছে পরিকল্পিত। বিএনপি নেতার বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করে এনে বলে এগুলো তার অস্ত্র।

অপারেশন

অপারেশন ডেভিল হান্ট

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, যৌথবাহিনী গোপন সংবাদ ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় একটি পিস্তল, একটি এলজি ও একটি কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়েছে।

পড়ুন: অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ১০২

দেখুন : অপারেশন ডেভিল হান্ট: পুরুষ শূণ্য ধীরাশ্রম, গ্রে*প্তার ৮৩ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন