১০/০২/২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অপারেশন ডেভিল হান্টে দুই ইউপি সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্টে পুলিশের বিশেষ অভিযানে দিলবাহার আহমেদ দিলকাছ (৬০) ও
ইকবাল হোসেন (৪৫) নামে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত দিলবাহার আহমেদ দিলকাছ (৬০) কুর্শি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবং কুর্শি গ্রামের মৃত তরিক আহমেদের ছেলে। অপরদিকে ইকবাল হোসেন (৪৫) আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নের জিহাদিপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কুর্শি ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছকে গ্রেপ্তার করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দিলকাছ সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন মানুষকে হয়রানি করাসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। দিলকাছের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি সদস্য ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে গ্রেফতার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুরে প্রাইভেট কার পুড়ানোর ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলার তদন্তে দিলবাহার আহমেদ দিলকাছ ও ইকবাল হোসেনের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এনএ/

দেখুন: অপারেশন ডেভিল হান্ট: পুরুষ শূণ্য ধীরাশ্রম, গ্রে*প্তার ৮৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন