২৭/০২/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮ জন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু হয়েছে টাঙ্গাইলে। গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল পর্যন্ত জেলাজুড়ে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- আমজাদ হোসেন (৫৫), ফেরদৌস আলম পাহাড়ী (৪৫),
শরীফ হোসেন (২৫), নাসির উদ্দিন (৪৭), সৈয়দা তানিয়া ইসলাম (৪৫), তারিফুল ইসলাম (৩৭) ফজলুল হক (৫০), আব্দুল হোসেন (৩২), মো. রাসেল (২৩) ওয়াদুদ রহমান শাহীন (৫১), এম. এ. হাকিম তালুকদার (৫৫), হৃদয় আহমেদ (২৮), মো. শামীম (৪৬), তাহসিন হোসেন আলীফ (২০), তপু মন্ডল (২২), মো. জুয়েল (২৫), রিপন মিয়া (৫০) মিনহাজ উদ্দিন (৫০)

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯, দ্য পেনাল কোড, ১৮৬০, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এবং দি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল

দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন