নতুন লুকে এবার অবকাশ যাপনে লন্ডনে গিয়ে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজের পাশে ক্যামেরাবন্দী হতে।
শেয়ার করা ছবিতে অপু বিশ্বাসকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল সাদা কোর্ট, চোখে মানানসই রোদ চশমা এবং খোলা চুল। তার মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের।
ছবিগুলো নিজের ফেসবুকে শেয়ার করে অপু বিশ্বাস একটি চমকপ্রদ ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।’
এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অপু বিশ্বাসের রূপের প্রশংসা করেছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশা-আল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে আপু।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিই অসাধারণ লাগছে কুইন বিশ্বাসকে।’
উল্লেখ্য অপু বিশ্বাসের নতুন কোনো ছবি মুক্তির সংবাদ পাওয়া যায় নি।
দেখুন- ‘মায়ার সিংহাসন’: এক কিংবদন্তির জীবনের গল্পে নতুন আলো


