২০/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অবরোধে স্বাভাবিক রাঙামাটি, চট্টগ্রামের সঙ্গে বাস চলাচল সচল

‘জুম্ম ছাত্র-জনতা’র ডাকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। সড়ক অবরোধের প্রথম দিন সোমবার সকাল থেকে চট্টগ্রাম-বান্দরবানের সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও দুপুর থেকে সচল হয়েছে। তবে খাগড়াছড়ির যানবাহন চলাচল বন্ধ আছে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধের প্রথম দিন সোমবার সকাল থেকে রাঙামাটি জেলা শহরে একমাত্র অভ্যন্তরীণ যানবাহন সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল। তবে বান্দরবান-খাগড়াছড়ি ও চট্টগ্রাম নগরীর বাস চলাচল বন্ধ ছিল। সকাল থেকে চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এছাড়া দুপুর থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, জরুরি পরিবহন চলাচল করতে দেখা গেছে।

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম শাকিল জানান, গতকাল (রোববার) রাতে আমরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে সকালে বাস চলাচল বন্ধ ছিল। প্রশাসন থেকে আমাদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দেয়া হয়েছে। দুপুর চট্টগ্রাম ও বান্দরবান জেলার সঙ্গে বাস চলাচল সচল হয়েছে। তবে কেবল খাগড়াছড়ির সঙ্গে যান চলাচল বন্ধ আছে।

পড়ুন: ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের মৃত্যু

দেখুন: গাজীপুরে র‌্যাবকে উদ্ধার করলো সেনাবাহিনী!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন