২০/০২/২০২৬, ১৩:২০ অপরাহ্ণ
28 C
Dhaka
২০/০২/২০২৬, ১৩:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অবরোধ ঘোষণার হুঁশিয়ারির মধ্যেই ভূমি কমিশনের সভা স্থগিত

পার্বত্য চট্টগ্রামের বাঙালি সংগঠনজোটের অবরোধ ঘোষণার হুঁশিয়ারির মধ্যেই রাঙামাটিতে অনুষ্ঠিতব্য সভা স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ল্যান্ড কমিশন)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাহাব উদ্দিনের সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আদিষ্ট হইয়া কমিশনের সম্মামিত সকল সদস্যগণকে সদয় অবগত করানো যাইতেছে যে, রাঙামাটি জেলা পরিষদ ভবনে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শাখা কার্যালয়ে আগামী ১৯ অক্টোবর রোববার সকাল ১১টায় ভূমি কমিশনের আহবানকৃত সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হইল। পরিবর্তীত তারিখ পরবর্তীতে জানানো হবে’ বলেও জানানো হয় ওই পত্রে।

এর আগে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা শহরের বনরূপার একটি রেস্তোরাঁয় ‘সচেতন ছাত্র-জনতা, রাঙামাটি জেলা শাখার’ ব্যানারে সংবাদ সম্মেলন করে বাঙালিভিত্তিক সংগঠনগুলো। সেখান থেকে রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিতব্য ভূমি কমিশনের সভা স্থগিত না করলে হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়। এরইমধ্যে রাতে সভা স্থগিতের কথা জানাল ভূমি কমিশন।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন