২০/০২/২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অবশেষে রাঙামাটিতে ভেঙে ফেলা হল শেখ মুজিবের ভাস্কর্য

‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। মঙ্গলবার (২০ মে) বিকেলে শহরের সার্ভার স্টেশনের সামনে নির্মিত ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়।

এর আগে, গত শুক্রবার (১৬ মে) বিকেল থেকে ভাস্কর্যটি ভাঙতে শুরু করেন ফ্যাসিবাদ বিরোধীছাত্র জনতার’ ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। গত ৫ দিন ধরে ভাস্কর্য ভাঙার কাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যার আগে ভাস্কর্যটি ভাঙার কাজ শেষ হয়। ভাস্কর্যটি দাঁড়ানো থেকে ভেঙে পড়ার পরপরই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায় ভাস্কর্য ভাঙার কাজে নিয়োজিতদের।

ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতার সমর্থক তসলিম উদ্দিন বলেন, মূর্তিটি ভাঙার পর সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতার সদস্য রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী মো. ইমাম হোসাইন ইমু বলেন, সারাদেশের কোথাও ফ্যাসিবাদীর মূর্তি বা ভাস্কর্য নেই কিন্তু আমাদের রাঙামাটিতে এতদিন পর্যন্ত ছিল। এই ভাস্কর্য মূর্তি জন্য দীর্ঘ ৯মাস ধরে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। প্রশাসন ভাঙার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসনের নির্লিপ্ততার কারণেই রাঙামাটির আপামর ছাত্র জনতা মূর্তি অপসারণের পদক্ষেপ নিয়েছে। অবেশেষে মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে। এতে আমরা খুশি ও আনন্দিত। আমাদের আন্দোলন সফল হয়েছে।

গত ১৫ মে (মঙ্গলবার) শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ চেয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতা নেতারা। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে ভাস্কর্য ভাঙার কাজ শুরু করেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন