জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে দৃষ্টান্তমূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক সংগঠন ক্লিন আপ বাংলাদেশ ও রক্ত সৈনিক।
শনিবার (২৪ জানুয়ারি) সংগঠন দুটির যৌথ উদ্যোগে ঐতিহাসিক স্থাপনাটির পরিবেশ পরিচ্ছন্ন ও সংরক্ষণযোগ্য করে তুলতে এ অভিযান পরিচালিত হয়। এতে ক্লিন আপ বাংলাদেশ ও রক্ত সৈনিকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে স্থাপনাটির চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিবেশকে নান্দনিক ও ব্যবহার উপযোগী করে তোলা হয়।
এ বিষয়ে এর আগে স্থানীয় শিক্ষক, প্রযোজক, পরিচালক ও নাট্যকার সৈয়দ মাসুদ রাজা বলেন, স্থাপনাটি নিয়ে ভিন্নমত রয়েছে— কেউ বলছেন এটি পাকিস্তান শাসনামলের, আবার কেউ বলছেন বাংলাদেশ স্বাধীনতার পর নির্মিত। তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি তুলে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
তিনি ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার করে লাল-সবুজের সমন্বয়ে নতুন রূপ দেওয়ার পাশাপাশি এর আশপাশ পরিষ্কার করে এ
পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও ৪ র্যাম্প, যানজট কমার সম্ভাবনা
দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |
ইম/


