ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, মেলান্দহের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিন্নাতুল আরা এর সভাপতিত্বে এসময় সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান এবং ডিবি-১, জামালপুরের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাইয়ুমসহ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন : জামালপুরের বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


