১০/০২/২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অবিলম্বে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর ৫ জেলায় স্মারকলিপি প্রদান

অবিলম্বে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছে তিস্তা নদীরক্ষা আন্দোলন , রংপুর মহানগর ও জেলা বিএনপি।
আজ দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে কাচারী বাজার থেকে শুরু হয় এ পদযাত্রা। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু । এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রংপুর জেলা মহানগর বিএনপি নেতাকর্মী ও তিস্তা চরাঞ্চলের হাজারো মানুষ।
পরবর্তীতে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাব স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, অবিলম্বে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ ৫জেলায় জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তিস্তা মহা পরিকল্পনার কাজ কবে শুরু হবে তা স্পষ্ট না করায় বাধ্য হয়ে আবারো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন তারা। পাশাপাশি আগামী ৯ তারিখে প্রতিটি উপজেলায় গণ মিছিল এবং সমাবেশ এবং ১৬ তারিখে তিস্তা অববাহিকার ১৩০ কিলোমিটারে মশাল প্রজ্বলিত করা হবে কর্মসূচি ঘোষণা করেন তিনি । এরপরেও দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: দল হিসেবে আ.লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে

দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন