বিজ্ঞাপন

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটকদের মধ্যে, সাতজন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই নড়াইল, কক্সবাজার, যশোরসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

সোমবার (১৭নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধিন বাঘাডাঙ্গা, খোশালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে ১৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।

অন্যদিকে, উথলী, কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে ।

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন