বিজ্ঞাপন

অবৈধভাবে তেল মজুত সীতাকুণ্ডে ভাটিয়ারী ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জ্বালানি তেলের সংকট নিয়ে ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।

শনিবার (২৮ মার্চ) বিকাল থেকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভাটিয়ারী এলাকায় অবস্থিত “ভাটিয়ারী ফিলিং স্টেশন”-এ তথ্য গোপন করে অবৈধভাবে তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে একাধিক ফিলিং স্টেশনের মজুত ট্যাংক খুলে সরেজমিনে যাচাই করা হয়। এতে দেখা যায়, অধিকাংশ পাম্প তেলশূন্য থাকলেও কয়েকটিতে সীমিত পরিমাণ তেল মজুত রয়েছে। এসব তেল সাধারণ গ্রাহকদের মাঝে রেশনিং পদ্ধতিতে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া খুচরা বাজারেও তেল বিক্রি নিবিড়ভাবে তদারকি করা হয় এবং বাজারমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি না করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনভোগান্তি কমাতে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে জমি বিরোধে হামলা, ভাই-বোন আহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন