১২/০২/২০২৬, ২২:৪০ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২২:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অবৈধ গ্যাস সংযোগের জন্য দায়ী তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

অবৈধ গ্যাস সংযোগের জন্য যেসব তিতাসের কর্মকর্তারা দায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিজ্ঞাপন

আজ শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। আমরা বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালাবো এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব৷

তিনি আরও বলেন, শিল্প মালিকরা যে গ্যাস সংকটের যে অভিযোগটা তুলেছে তা আমরা পরিদর্শন করে কিছুটা সত্যতা পেয়েছি৷ আমরা এটার এডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। কার্গোতে করে এলএমজি আসছে৷ সমুদ্রের বৈরি আবহাওয়ার কারণে স্টকিং করতে পারেনি। আমরা আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটবে।

এনএ/

দেখুন: লোডশেডিং-গ্যাস সংকটে চরম দুর্ভোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন