বিজ্ঞাপন

গাজীপুরে বন্ধ পাম্প থেকে ৩৪ হাজার লিটার জ্বালানি জব্দ

গাজীপুরের কোনাবাড়ীতে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ মোট প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তেল নেই বলে বিক্রয় বন্ধ রেখেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সালেহুর রহমান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এছাড়া আগামী ৩১ মার্চ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ফিলিং স্টেশনটির তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে আটক ৯ টি ঘোড়া, নিলামে বিক্রি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন