33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অবৈধ মাদক নিরাময় কেন্দ্রে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা

গাজীপুর মহানগরীর চাপুলিয়া এলাকায় সরকারী অনুমোদন না নিয়ে মাদক নিরাময় কেন্দ্র পরিচালনা ও নিবাসীদের নির্যাতনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) অভিযানের সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নিরাময় কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন।

তিনি আরো জানান, বিশেষ মাদকবিরোধী অভিযানে তিনটি মামলা দায়ের করে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহীদ উল্লাহ। অভিযানের মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন চাপুলিয়া রেলগেট এলাকায় অবৈধভাবে ‘প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’নামে একটি বেসরকারী মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে মাদকাসক্তদের চিকিৎসা ও নিরাময়ের জন্য সরকারী কোন প্রতিষ্ঠান থেকে কোন ছাড়পত্র বা লাইসেন্স নেয়া হয়নি।

প্রতিষ্ঠানটি বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ও মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালা, ২০২১ এর বিধি ৯(১) লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। একারণে অভিযানে অবৈধ বেসরকারি মাদকাসক্তি নিরাময় প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারা অনুযায়ী মোট ৩টি মামলা দায়ের করে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাদের একজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি দুইজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে মোট ৩ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।

এ ধরনের অবৈধ ও অননুমোদিত মাদক নিরাময় কেন্দ্রসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন।

বিজ্ঞাপন

পড়ুন : ভালুকার আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামী গাজীপুরে গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন