বিজ্ঞাপন

অবৈধ লেভেল ক্রসিং বন্ধে রেল কর্তৃপক্ষ, এলাকাবাসীর বিক্ষোভে রেলপথ অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে গেলে বিক্ষুব্ধ হয়ে রেলপথ অবরোধ করে স্থানীয়রা। এ সময় তারা প্রায় অর্ধঘণ্টা ধরে আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ও মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন আটকে রাখে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের দীঘিরযান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওই অবৈধ লেভেল ক্রসিং দিয়ে যাওয়ার সময় বৃষ্টির কারণে ট্রেন দেখতে না পেয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশা চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর বুধবার রেল কর্তৃপক্ষ লেভেল ক্রসিংটি বন্ধ করতে গেলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। তারা প্রথমে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস এবং পরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন আটকে রাখে।

মনিয়ন্ধ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলাল বলেন, “এই রাস্তাটি দিয়ে গিরশনগরসহ অন্তত ৮–১০টি গ্রামের মানুষ চলাচল করে। হঠাৎ বন্ধ করে দেওয়ায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। তাই প্রতিবাদে তারা ট্রেন আটকায়।”

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, “বিক্ষুব্ধ এলাকাবাসী ২০ মিনিটেরও বেশি সময় ট্রেন দুটি আটকে রাখে। পরে রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

পড়ুন:গ্যাস সিলিন্ডারের দোকানে সিগারেট খাচ্ছিলেন শ্রমিক, বিস্ফোরণে দগ্ধ ১০

দেখুন:ঝিনাইদহে শিশু ধ/র্ষ/ণে/র অভিযোগে একজন আটক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন