২৮/০২/২০২৬, ১৭:২৪ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৭:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন, ইকরা আত্মহত্যা করেছেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।

বিজ্ঞাপন

ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবার। এর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’
আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।

কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হ‌ুমায়ূন আহমেদ বলেন, ‘আমাদের একটি টিম হাসপাতালে আছে, সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।’

অভিনেতা আলভী বর্তমানে নেপালে আছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কথা বলার মতো অবস্থায় তিনি এখন নেই।’

আলভী ঈদের একটি নাটকের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। স্ত্রীর আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে ম্যাসেঞ্জারে তিনি বলেন, ‘যাই শুনেছেন এসব নিয়ে এখনই কিছু প্রকাশ কইরেন না। আমি কথা বলার মত অবস্থাতে নেই।’

আত্মহত্যার বিষয়টি নিয়ে ইকরার চাচা বিপু খান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে শুনেছি। আমি ময়মনসিংহের ভালুকায় আছি। সেখান থেকে পরিবারের সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি।

২০১০ সালের নয় নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।

পড়ুন : পরকীয়ার অভিযোগে ২৬ বছরের সংসার ভাঙছে থালাপতি বিজয়ের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন