বিজ্ঞাপন

অভিনেতা মাহফুজ ও তার স্ত্রীসহ চারজনের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এবং তার স্ত্রী ইসরাত জাহানসহ তাদের পরিবারের চারজনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে রয়েছেন, মাহফুজ আহমেদের শ্বশুর এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, এবং তার শাশুড়ি শরীফা কাদের। এনবিআরের গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) রোববার (২৩ মার্চ) এই বিষয়ক একটি চিঠি পাঠিয়েছে।

বিজ্ঞাপন

এনবিআরের চিঠিতে বলা হয়েছে,অভিনেতা মাহফুজ ও তার স্ত্রীসহ এসব ব্যক্তির নামে বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

এতে, তাদের সব ধরনের ব্যাংক হিসাবের বিবরণী, যেমন—মেয়াদী আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

এদিকে, একই দিনে জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব ফ্রিজ করার জন্যও এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল চিঠি দিয়েছে। এনবিআরের এই পদক্ষেপটি অনেকেই সন্দেহজনক হিসেবে দেখছেন এবং ব্যাংকিং ব্যবস্থায় সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনা হচ্ছে।

পড়ুন: চলে গেলেন জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি

দেখুন: চলে গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন