২৬/০২/২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
25.5 C
Dhaka
২৬/০২/২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্রকৌশলী

অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালায় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সদস্যরা নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী কার্যালয় থেকে চলমান কিছু প্রকল্পের ফাইলপত্র তল্লাশি করেন। পরে সুনির্দিষ্ট অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়া সদর উপজেলার দুইটি রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় কাজের কিছু অসঙ্গতি পায় তারা।

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালায় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা সাংবাকিদের বলেন, রাস্তার কাজে নিম্ন মানের ইট, খোয়া, বালি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দুইটি চলমান কাজ পরিদর্শন করা হয়। পরে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে রাস্তার প্রশস্তকরণ ও গভীরতা শিডিউল অনুযায়ী পাওয়া যায়নি। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও রেকর্ডপত্র ও তথ্য সংগ্রহ করেছি। পরবর্তীতে তথ্য পর্যালোচনা করে আইনি সুপারিশসহ কমিশনে পাঠানো হবে।

নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সদস্যরা এসে সদর উপজেলা দুটি রাস্তার কাজের নথিপত্র চাইলে তাদেরকে ফটোকপি করে দেয়া হয়। পরে রাস্তা দুটি পরিদর্শন করলে অভিযোগের কোন সতত্য মিলেনি।

পড়ুন: নোয়াখালীতে এলজিইডি কার্যালয়ে দূর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

দেখুন: চাকরি ফেরত পাচ্ছেন না দুদকের শরীফ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন