১২/০২/২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অভিযান শুরুর ৬ ঘণ্টা পর সাবেক মেয়র আইভী গ্রেফতার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর পৌনে ৬টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকাকুটির থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১১ টা থেকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত সাবেক এই মেয়রের বাড়িতে পুলিশ প্রবেশ করে। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থা নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ সৃষ্টি করে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে বাড়ির চারপাশে ঘিরে রাখে।

স্থানীয়রা জানায়, গত ৫ আগষ্টের পর এই প্রথম বিপুল সংখ্যক পুলিশের একটি বহর সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আসে। এসময় এলাকাবাসী পুলিশ আসার খবর পেয়ে বাড়ির চারপাশে অবস্থা নিতে শুরু করে। আশপাশের মসজিদ গুলোতে মাইকিং করায় পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ এসে কয়েটি স্থাটে ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু হয়।

পুলিশ জানায়,‌ সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেফতার করতে আসলে তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি হয়নি। পরে তিনি বলেছেন, ভোরে যাবেন। তার কথা মতই ভোরে আমাদের কাছে আসলে তার বাসার দরজার সামনে থেকে তাকে গ্রেফতার করেছি। তিনি পুলিশকে সহযোগিতা করেছেন। আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: মধ্যরাতে নারায়ণগঞ্জে আইভীর বাসায় অভিযান, অবরুদ্ধ পুলিশ

দেখুন: ৬ কোটি টাকার বিক্রির আশা নারায়ণগঞ্জের ফুল চাষীদের 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন