২৫/০২/২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কোতয়ালী থানায় পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫

রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক কারবারি, ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (১১ মে ২০২৫) দিনভর থানার আওতাধীন অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল ফরাজী (৩৫), মো. জনি (৩৬), মো. আশরাফুল ওরফে রুবেল (৩৯), মো. কাইয়ুম, মো. হাবু শেখ (৪০), মো. লিটন (৩৫), মো. মাসুদ (৩৪), ফরহাদ (২৭), মো. সুলায়মান হোসেন ইমন (২৬), মো. রাসেল কবির (২৩), মো. ফয়সাল মিয়া (২৮), মো. রাব্বি (২০), আল আমিন (২৪), মো. সোহেল (৩২) ও মো. হাসান (২২)।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ চিহ্নিত মাদক কারবারি, কেউ ছিনতাই ও অন্যান্য অপরাধে জড়িত, আবার কেউ বা পরোয়ানাভুক্ত আসামি। অভিযানের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই অভিযান চলমান অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ বলেও জানিয়েছে পুলিশ।

এনএ/

দেখুন: ৫ চবি শিক্ষার্থীদের উদ্ধারে খাগড়াছড়িতে চলছে যৌথ বাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন